Showing posts with label Sad poems. Show all posts
Showing posts with label Sad poems. Show all posts

এবার আমি মানুষ হবো...

হয়ত তোমার পথ চেয়ে বসে থাকা,
খররৌদ্রে মাঝ রাস্তায় দাড়িয়ে অথবা
পুর্নিমা বা অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে তোমাকে খুজে ফেরা ছিল আমার পাগলামি।
এবার আমি মানুষ হবো।
মানুষের মত ভালো বাসব।
যেভাবে তুমি চাও।
আমার মাতাল ভালো বাসাকে এবার পিঞ্জরে ধরে রাখব।
লোহার বেড়ী, মনকড়া পড়িয়ে নিয়ে যাব তোমার আদালতে।
তুমি না দিলেও, নেব স্বেচ্ছা নির্বাসন,
সারাদিন ঘরের কোনে বেধে রাখব মন।
ঘাপটি মেরে বসে থাকাবে আমার ভালবাসা।
তোমার দৃষ্টির আড়ালে নীরবে  পোষা কষ্টে
ক্ষত বিক্ষত হৃদয়ে যন্ত্রনার প্রলেপ দেব।।
তবুও এবার আমি মানুষ হব।
ভালবাসব মানুষের মত।।
www.facebook.com/swopnonil

কান্না

তুই কাঁদতে পারিস।
চোখের জলের সাথে সাথে দুঃখ গুলোও মুছে ফেলে দিস।
আর আমি?
আমি যে কাঁদতে পারিনা রে!
আমার চোখের জল যে বরফের মত জমাট বাধা।
আধার ঘরে চুপটি মেরে বসে থাকা
হৃদয় আমার।
আমি কিভাবে কাঁদি??
কিভাবে মুছে ফেলি দুঃখগুলো!
তুই কাঁদলে হয়ত বালিস ভেজে,
কেউ শিয়রের পাশে বসে সান্তনার
মিষ্টি বানীতে তোর দুঃখ ভুলায়!
আমার চোখ যে পাথর,
সেখানে জল গড়িয়ে বালিস ভেজে না,
মিথ্যে সান্তনাতে দুঃখ মুছে না,
তুইই বল,
আমি কিভাবে কাঁদি???
#নীলকান্ত
www.facebook.com/swopnonil

যেন তুমি সাহস না পাও।।

তোমার মনে ভালোবাসা জন্মাক
তার আগেই আমি সেই ভ্রুনের গলা টিপে
হত্যা করে দেব।
যেন আর সাহস না পায়!
তোমার হৃদয়ের মাঝে ভয়ের তালা ঝুলিয়ে দেব।
যেন, তুমি খোলার সাহস না পাও।।
মনের দরজায় পাহারা বসিয়ে দেব,
সন্দেহের ফলা নিয়ে দাড় করিয়ে দেব
ডজন ডজন ভয়ংকর সৈন্যবল।
কড়াকড়ি নির্দেশ, তোমার প্রবেশের উপর,
যেন তুমি সাহস না পাও।।
তোমার মনে ভালোবাসা জন্মাক তার আগেই,
সেই ভ্রুন আমি গলা টিপে হত্যা করব,
যেন,কাছে আসার সাহস না পাও।।
#নীলকান্ত©
www.facebook.com/swopnonil

ভালোবাসবো মানুষের মত

হয়ত তোমার পথ চেয়ে বসে থাকা,
খররৌদ্রে মাঝ রাস্তায় দাড়িয়ে অথবা
পুর্নিমা বা অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে তোমাকে খুজে ফেরা ছিল আমার পাগলামি।
এবার আমি মানুষ হবো।
মানুষের মত ভালো বাসব।
যেভাবে তুমি চাও।
আমার মাতাল ভালো বাসাকে এবার পিঞ্জরে ধরে রাখব।
লোহার বেড়ী, মনকড়া পড়িয়ে নিয়ে যাব তোমার আদালতে।
তুমি না দিলেও, নেব স্বেচ্ছা নির্বাসন,
সারাদিন ঘরের কোনে বেধে রাখব মন।
ঘাপটি মেরে বসে থাকাবে আমার ভালবাসা।
তোমার দৃষ্টির আড়ালে নীরবে  পোষা কষ্টে
ক্ষত বিক্ষত হৃদয়ে যন্ত্রনার প্রলেপ দেব।।
তবুও এবার আমি মানুষ হব।
ভালবাসব মানুষের মত।।

মাংস পচা গন্ধ

সুপর্না,
রাতের অন্ধকারের গুমট গন্ধ পাও তুমি?
কি বিশ্রী,ভয়ংকর এ গন্ধ!
মনে হয় যেন,
লাশের
গায়ে গুবরেপোকারা বাসা করেছে।
এক ঝাক শকুনির দল খুবলে খুবলে খাচ্ছে
আধারের পচা মাংস।
আর,
জানালার ফাক-
ফোকরগুলো গলে উত্তরের বাতাস
আমার ফুসফুসীয়
কার্যে এনেছে ধর্মঘট।
বন্ধ হয়ে গেছে হৃৎপিন্ডের মুদিখানা।
জানো সুপর্না,
যে আলো আমার বন্ধু ছিল,
তা আজ রুপ নিয়েছে পাওনাদারে।
ওর থেকে পালিয়ে বেড়াই।
যে আধার আমার স্বপ্নের রাজ্য ছিল,
তার গায়ে আজ পচন ধরেছে।
আজ তাই ওর গায়ে পচা মাংসের গন্ধ।
(সঙ্ক্ষিপ্ত)

আমি আমিই

একশ এক খানা নীল পদ্ম তোমাকে দেব,
পারব না তা।
আমি তো সুনীল নই।।
১২ বছর বর্শী ফেলে তোমার আরাধনা,
আমি পারব না তা,
চন্ডিদাস আমি তো নই।
মৃত্যুরর পেয়ালা হাতে পারবনা দিতে
তোমার অধরে চুম্বন,
আমি তিস্তান নই।
আমি পারবনা মজনু,ফরহাদ
কিংবা রোমিও হতে,
কমিক্স এর চরিত্র আমি নই।
শুধু এক আকাশ ভালবাসা,
এক প্রশান্ত নীল,
এক মেরু শুভ্রতা দেব, ভালবেসে।
আমি প্রেমিক কোন গল্প নই।

অব্যক্ত


অব্যক্ত
নীলকান্ত

কত রাত এভাবে কেটে যায়
কত প্রহর,অচেনা বেদনায় ।
অবিরত আর্তনাদে
ব্যাথার পাহাড় বুকে নিয়ে ।
র্নিঘুম দুটি চোখে
মেঘহীন বরষায়,অজানায়।

প্রহর প্রতীক্ষার

প্রহর প্রতীক্ষার

আজ বড় প্রতীক্ষায় আমি
তুমি আসবে বলে চেয়ে আছি পথপানে;
ব্যাথাতুর মন নিয়ে,একাকী আনমনে।
নীরালা,নির্জন ঘরের জানালা খোলা
বাঁশের পাতায় বাতাসের দোলা ।
ভাবি-
এই বুঝি তুমি এলে
খোলাচুলে,
সাদা স্যালোয়ার কামিজে
ঠোটে বিশ্ব ভুলানো হাসির ফোয়ারা নিয়ে ।




নাহ্-
এবারও হয়ত আমারি ভুল
তোমার আসার পথে ফোটেনি ফুল
তোমার আশায় ব্যাকুল আমি,বুঝিনি
এখনও হয়নি সময় তোমার,
ভালোবাসার বর্ষনহীন বুকে গ্রীষ্মের হাহাকার,
কুড়ি এসেছে ,ফোটেনি ফুল কৃষ্ণচূড়ার ,
আবারও শুরু হলো তাই প্রহর প্রতীক্ষার ।।

- নীলকান্ত 

গোপন অভিসার


গোপন অভিসার


আজ হতে তোমায় নিয়ে
ভাবব না আমি আর,
আজকে হতে তোমার পানে
তাকাব না কভু আর ।
তোমার চোখের বিষ পান করে
মরব না আমি আর,
তোমার ঘরে এই মন দিয়ে
চাইব না আমি আর ।

আগুন জ্বলা তোমার চোখে
ছাই আমি নাইবা হলাম
তৃষিত মনের ক্ষুধার জ্বালায
তোমার সুধা নাই বা পেলাম ।
তবুও আমি চাই না কো
তোমার প্রেম আর ,
এমনি করেই গোপনতে ,নয়নের জলে
চলবে আমার গোপন অভিসার ।।

প্রিয় দেবী (বিরহের চিঠি) ৩

প্রিয় দেবী, অনেকদিন পর তোমায় লিখছি। কতদিন পর! ঠিক ঠাক মনে পড়ছেনা কিছুই। শুধু মনে পড়ে, শত শত চিঠি পাঠিয়েছি বেনামী ঠিকানায় বহুদিন। হয়ত সেসব কখ...