Showing posts with label প্রহর প্রতিক্ষার. Show all posts
Showing posts with label প্রহর প্রতিক্ষার. Show all posts

প্রহর প্রতীক্ষার

প্রহর প্রতীক্ষার

আজ বড় প্রতীক্ষায় আমি
তুমি আসবে বলে চেয়ে আছি পথপানে;
ব্যাথাতুর মন নিয়ে,একাকী আনমনে।
নীরালা,নির্জন ঘরের জানালা খোলা
বাঁশের পাতায় বাতাসের দোলা ।
ভাবি-
এই বুঝি তুমি এলে
খোলাচুলে,
সাদা স্যালোয়ার কামিজে
ঠোটে বিশ্ব ভুলানো হাসির ফোয়ারা নিয়ে ।




নাহ্-
এবারও হয়ত আমারি ভুল
তোমার আসার পথে ফোটেনি ফুল
তোমার আশায় ব্যাকুল আমি,বুঝিনি
এখনও হয়নি সময় তোমার,
ভালোবাসার বর্ষনহীন বুকে গ্রীষ্মের হাহাকার,
কুড়ি এসেছে ,ফোটেনি ফুল কৃষ্ণচূড়ার ,
আবারও শুরু হলো তাই প্রহর প্রতীক্ষার ।।

- নীলকান্ত 

প্রিয় দেবী (বিরহের চিঠি) ৩

প্রিয় দেবী, অনেকদিন পর তোমায় লিখছি। কতদিন পর! ঠিক ঠাক মনে পড়ছেনা কিছুই। শুধু মনে পড়ে, শত শত চিঠি পাঠিয়েছি বেনামী ঠিকানায় বহুদিন। হয়ত সেসব কখ...